ছবির ক্যাপশন:
রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে জেলা রেললাইন-মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিণ্টু, জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, রেললাইন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, উই-এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দাবিগুলো উপেক্ষিত হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
