ঝিনাইদহে ‘ইসিএ’ ব্যবস্থাপনায় পরামর্শ সভা

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
ঝিনাইদহে ‘ইসিএ’ ব্যবস্থাপনায় পরামর্শ সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মরজাত বাওড়ের জীববৈচিত্র্য রক্ষা ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক একেএম রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায় ও জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সহকারী কমিশনার তানভীর ইসলাম সাগর, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বক্তারা মরজাত বাওড়ের পরিবেশগত সংকট নিরসনে নানা পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহ বাওড়ের জেলা। বাওড়ের জীববৈচিত্র রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ৫ আগস্টের পর থেকে কোনো বাওড়ে বরশি ফেলার অনুমতি দেওয়া হয়নি। সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)