ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ ইউনুস আলী (৩৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর বালিকা বিদ্যালয় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুস আলী মানিকদিয়া গ্রামের নুহনবীর ছেলে। তিনি ষোলটাকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মেহেরপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জনগর এলাকায় অভিযান চালিয়ে ইউনুসকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও ইউনুস আলী জেলা ডিবির হাতে ইয়াবাসহ আটক হয়েছিলেন।
