দামুড়হুদা ও মেহেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
দামুড়হুদা ও মেহেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে ধূমপান ও তামাকজাত পণ্য পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠান শুরু হয়।

ধূমপান ও তামাকজাত পণ্য পণ্য ব্যবহার হ্রাস ও নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর ডিজিটাল পর্দায় স্লাইডন শো প্রদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার রুনা। একই সময় তামাক বিরোধী আইন-কানুন নিয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান প্রমুখ।

এদিকে, মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ। এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)