মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল উদ্ধার

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫১ বোতল ভারতীয় ফেনসিডিল ও অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম অভিযানটি চালানো হয় ভোর ৬টা ৩০ মিনিটে। জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৪/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশে একটি আমবাগানে। হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

একইদিন বেলা ১টা ১০ মিনিটে উথুলী বিওপি’র অধীনে মনোহরপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে নায়েক লুৎফর রহমানের নেতৃত্বে উদ্ধার করা হয় আরও ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল। দুই ক্ষেত্রেই মাদক ছিল আসামিবিহীন। এছাড়া বেলা সাড়ে ১১টায় মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫২/১৮-আর সংলগ্ন এলাকা থেকে নিয়মিত টহলের সময় বেলেঘাট পোস্টের পূর্ব পাশে নায়েক মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ। তিনি যশোরের ঝিকরগাছা থানার নজরুল ইসলামের ছেলে হামজা হাসান (৩৫)। এবং অপরজন একজন নারী। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলেন।

গতকাল মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)