রিভিউ আবেদন প্রস্তুত করতে ১১ সদস্যের কমিটি

আপলোড তারিখঃ 2017-10-21 ইং
রিভিউ আবেদন প্রস্তুত করতে ১১ সদস্যের কমিটি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পর্যালোচনা ও পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন প্রস্তুতের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর অনুলিপি গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল শুক্রবার বলেন, রিভিউ আবেদন প্রস্তুতের জন্য ১১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। কবে নাগাদ রিভিউ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিক এই মুহূর্তে বলতে পারছি না।’ মাহবুবে আলমের নেতৃত্বে ১১ সদস্যের এই প্যানেলে আছেন দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র জানায়, রায় পর্যালোচনার পাশাপাশি পুনর্বিবেচনার আবেদনেরও প্রস্তুতি চলছে। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছিলেন, যার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় দেন। এরপর গত ১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি তাঁর রায়ে গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)