কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। গতকাল শনিবার কালীগঞ্জ পৌর শহরের নলডাঙা সড়কে ৭টি দোকানে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযানে অংশ নেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল ও ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া ৭টি দোকান মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের পৃথক ১১টি মামলায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর বলেন, অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। অসাধু চক্র অবৈধ জাল বিক্রি করছে, এমন তথ্যর ভিত্তিতে কালীগঞ্জে অভিযান চালানো হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)