দামুড়হুদা রঘুনাথপুর বসতবাড়ি থেকে ১২টি গোখরা সাপ ,৪০ টি সাপের ডিম উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
দামুড়হুদা রঘুনাথপুর বসতবাড়ি থেকে ১২টি গোখরা সাপ ,৪০ টি সাপের ডিম উদ্ধার, এলাকায় আতঙ্ক ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আনারুলের বসতবাড়ি থেকে ১২টি জীবিত গোখরা সাপ ও ৪০টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এই সাপ ও ডিম উদ্ধার করা হয়।

জানা যায়, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আনারুলের একটি পরিত্যক্ত মাটির ঘরে সব দেখতে পেয়ে একই গ্রামের কুদ্দুস আলী ছেলে মতিয়ারকে খবর দেয়। এ সময় মতিয়ার সাপের উপস্থিতি টের পেয়ে মাটি খুঁড়তে থাকে। এ সময় তিনি দুইটি প্রাপ্তবয়স্ক সাপ ধরতে সক্ষম হয়। পরে মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে আরও দশটি গোখরা সাপ ও ৪০টি সাপের ডিম। পরে সাপের ডিমগুলো নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়। আর সবগুলো সাপুড়িয়া মতিয়ারের হেফাজতে রাখা হয়। পরে এলাকার মানুষের অনুরোধে সাপের খেলা দেখান সাপুড়িয়া।

এতগুলো সাপ ও সাপের ডিম পাওয়ায় বাড়ির আশেপাশের লোকজনের মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)