আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, ইসলামি শিক্ষার বিকল্প নেই

চুয়াডাঙ্গায় তাকওয়া ইসলামী একাডেমির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2025-06-29 ইং
আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, ইসলামি শিক্ষার বিকল্প নেই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তাকওয়া ইসলামী একাডেমির পক্ষ থেকে নাজেরা ও হিফজ বিভাগের সবক প্রদান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় তাকওয়া কোরআনের সবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, ইসলামি শিক্ষার বিকল্প নেই। আদর্শ চরিত্র গঠনে ও নৈতিক শিক্ষায় ইসলাম একটি আদর্শ ব্যবস্থা। সন্তানদের ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিজ্ঞানমুখী শিক্ষায় চলমান বিশ্বের সঙ্গে তাকওয়া ইসলামি একাডেমির শিক্ষার্থীরা যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। 


নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের কোরআনুল কারিমের সবক প্রদান করেন মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ ও জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম বালক-বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলি আকবার।  



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ।  উপস্থিত ছিলেন ইতিহাস  বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নিগার সিদ্দিক, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক তৌফিক এলাহী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুফতি শুয়াইব হোসেন, মাওলানা জিয়াদ সাহেব ও সকল শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষার্থীদের  ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান একাডেমির ছাত্র-ছাত্রীরা হামদ, নাতে রাসুল (সা.) হাদিসের ওপর ক্রমানুক্রমিক বর্ণনা এবং প্রতীকী জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা একাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে তাকওয়া ইসলামি একাডেমির প্রিন্সিপাল তারিক মাহমুদ সভাপতিত্ব করেন। সঞ্চানলায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জান। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)