মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও মদ উদ্ধার, দুজন আটক

আপলোড তারিখঃ 2025-06-28 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও মদ উদ্ধার, দুজন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৯/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে বেতবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


অপর দিকে, পরে ভোর ৪টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৫/১-এস থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে হাবিলদার রমজান আলীর নেতৃত্বে পরিচালিত হয় আরো একটি মাদকবিরোধী অভিযান। এসময় ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এই অভিযানেও কাউকে আটক করা যায়নি।


এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৬-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার ওপর নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি। নায়েব সুবেদার আবুল হাসান খানের নেতৃত্বে ওই অভিযানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।


আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার সাগর প্রমাণিকের ডাঙ্গী গ্রামের মৃত নকুল মন্ডলের ছেলে সত্য মন্ডল (৪৬) ও চাঁদপুরের আব্দুল কুদ্দুছ ফকিরের ছেলে আশিকুল ইসলাম (৪২)। ৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক উদ্ধারের ঘটনাগুলোতেও যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)