কুড়ুলগাছি ইউনিয়নে জামায়াতের সুধী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-06-28 ইং
কুড়ুলগাছি ইউনিয়নে জামায়াতের সুধী সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম ও দর্শনা শাখা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু।


কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, জিয়াউর রহমান (মুহুরি), ইউনিয়ন নায়েবে আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওসমান গনি, অফিস সহকারী আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান (কাবিল) এবং ইউনিয়ন কর্মপরিষদ সদস্য আবু হানিফা। অনুষ্ঠানে ইউনিয়নের সকল ওয়ার্ডের জামায়াত সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।


স্থানীয় পর্যায়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আয়োজিত এ সুধী সমাবেশে নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)