ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসবমুখর পরিবেশে এ উৎসব ঘিরে ছিল বিপুল জনসমাগম, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কীর্তন। চুয়াডাঙ্গা শহরের বড়বাজার মন্দির থেকে বেলা সাড়ে তিনটায় শুরু হয় মূল রথযাত্রা। রথটি পৌরসভা মোড়, কবরী রোড হয়ে বিভিন্ন এলাকা ঘুরে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। রথে বসানো হয় দেবতাদের প্রতীকী মূর্তি। তার পাশে ছিলেন পূজারি ও সেবায়েতরা। ফুল, কলা, নারকেল, তিলক, ধূপ আর রঙ্গিন পোশাকে শত শত নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো শহর। অনেকে রশি ধরে রথ টেনে নেন, কেউ কেউ প্রণাম করে আশির্বাদ নেন।
এদিকে, বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা চারতলা মোড়ে অনুষ্ঠিত রথযাত্রার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা রথযাত্রা আহ্বায়ক ডা. অমল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য কিশোর কুমার আগরওয়ালা, পলাশ কুমার সাহা, পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা।
ডা. অমল কুমার বিশ্বাসের সঞ্চালনায় রথযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দেন ভক্ত ও আয়োজকরা। তারা বলেন, রথ টেনে জীবনে শান্তি আসে, পূণ্য লাভ হয়। এই উৎসব আমাদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। আয়োজকেরা জানান, প্রতিবছরের মতো এবারও আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা ঘুরে নির্ধারিত স্থানে রথ স্থাপন করা হয়। ধর্ম মানুষের আত্মিক শান্তির পথ দেখায়। রথযাত্রা সনাতন ধর্মের এমনই এক উৎসব, যা ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার বার্তা দেয়। শান্তিপূর্ণ উৎসব উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রা ঘিরে অসাধারণ সাড়া পাওয়া গেছে। এই উৎসব শুধু ধর্ম নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিমাই রায়, সমীর কুন্ডু, পলিমল ঘোষ কালু, পবন ভৌতিকা, হারান অধিকারী, বিজয় কুমার সিংহ, বিশ্বজিৎ সাধুখাঁ, প্রহিত বরুণ পান্ডে, অসীম কুমার সাহা, লিপন বিশ্বাস, পলাশ আচার্য, তনময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, মদন কুমার, বাপ্পি বিশ্বাস, অশ্বিনী পরামানিকসহ এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও যুবসমাজ। রথযাত্রা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়। উৎসব ঘিরে ছিল না কোনো অপ্রীতিকর ঘটনা।
