ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দর্শনা বাসস্ট্যান্ডে আলমসাধু উল্টিয়ে আ. খালেক (৫০) নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আ. খালেক জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মাঝেরপাড়ার হযরত আলীর ছেলে। জানা গেছে, গতকাল সকাল ৮টার দিকে আ. খালেক বেগুন ক্রয়ের জন্য আলমসাধুযোগে দর্শনার একটি হাটে যাচ্ছিলেন। পথিমধ্য আলমসাধুটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় আলমসাধুর ৩ যাত্রী গাড়ি থেকে লাফ দিলেও আ. খালেক গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা আ. খালেককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।
