ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চারাতালা বাওড়ের ইকো পার্কে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কাপাশাটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম পিণ্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক আনিচুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ। বিশেষ বক্তা ছিলেন যুবদলের সদস্যসচিব, হেকমত আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক, নাজমুল হুদা রিপন, কাপাশাটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান (বিটু) ও কাপাশাটিয়া ইউনিয়নের যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপাশাটিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান।
