জীবননগর থানা ফাজিল মাদ্রাসায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

আপলোড তারিখঃ 2025-06-27 ইং
জীবননগর থানা ফাজিল মাদ্রাসায় ছাত্রদলের মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন:

সারাদেশে একযোগে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রদল। এদিন তারা পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ (কলম, স্কেল, পেন্সিল ইত্যাদি) বিনামূল্যে বিতরণ করেন। আর পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের জন্য ছিল বসার সুসজ্জিত ও সুশৃঙ্খল ব্যবস্থা, যাতে তারা অপেক্ষার সময়টি স্বস্তিতে কাটাতে পারেন।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ছাত্রদলের তত্ত্বাবধানে আলাদাভাবে সংরক্ষণ করে রাখা হয়, যা উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়। এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন জীবননগর থানা ফাজিল মাদ্রাসা ছাত্রদলের মো. নোমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণসহ আরও অনেকে। এই উদ্যোগটি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন অভিভাবকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)