ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে ৫৫০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার এসব নারিকেলের চারা বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার তাল, আম, লেবু, বেল ও জামের চারা বিতরণ করা হয়েছে।
