চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী

আপলোড তারিখঃ 2025-06-27 ইং
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ছবির ক্যাপশন:

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। তিনি মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহকে পুরস্কৃত করেন। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় এই ফল মেলা। মেলায় ৬টি স্টল অংশ নেয়। সমাপনী দিনে স্টলগুলোকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ব্যতিক্রমী ফল প্রদর্শনের জন্য ব্যক্তি পর্যায়েও অনেকে পুরস্কার পান। অপ্রচলিত ফল প্রদর্শনীতে জীবননগরের সজল প্রথম, আলমডাঙ্গার খাসকররার আব্দুর রহমান দ্বিতীয় এবং সদর উপজেলার চন্ডিপুরের তারিকুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।


প্রচলিত আকর্ষণীয় ফল প্রদর্শনীতে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ের আব্দুর রাজ্জাক ও আলমডাঙ্গার মো. আব্দুর রাজ্জাক যৌথভাবে প্রথম, দামুড়হুদার মদনার ফিতাজ আলী ও ঠাকুরপুরের হারিস চৌধুরী দ্বিতীয় এবং কালিদাসপুরের ইমরান হোসেন তৃতীয় স্থান লাভ করেন। মেলায় আম, কাঁঠাল, লিচু, লেবু, মাল্টা, পেয়ারা, জাম, কদবেল, কলা, আনারস, ড্রাগন, লটকনসহ নানা ফল প্রদর্শন করা হয়।


সমাপনী অনুষ্ঠানে উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘অংশগ্রহণকারীদের আন্তরিক উদ্যোগে ফল মেলা সফল হয়েছে। আশা করি, এ আয়োজন জেলাবাসীকে ফলচাষে উদ্বুদ্ধ করবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, অতিরিক্ত পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)