চুয়াডাঙ্গায় জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

স্বাস্থ্যসেবা দিতে হলে আগে সিভিল সার্জনকে জানাতে হবে

আপলোড তারিখঃ 2025-06-27 ইং
চুয়াডাঙ্গায় জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। সভায় তিনি বলেন, ‘আত্মহত্যার দিক দিয়ে চুয়াডাঙ্গা জেলা দ্বিতীয় অবস্থানে। এ জেলার মানুষ খুব আবেগপ্রবণ। সামান্য কারণেই মেয়েরা আত্মহত্যা করে। অনেক সময় কিস্তির চাপে আত্মহত্যার ঘটনা ঘটে-এমন অভিযোগও আছে। তাই এনজিওদের কিস্তি আদায়ের ক্ষেত্রে সহনশীল হতে হবে।’

বক্তব্য দেন ব্র্যাকের জেলা কর্মকর্তা মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, ওয়েভের সমন্বয়কারী জহির রায়হান, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন ও প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান। সভায় জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্যানিটেশন বিষয়ে উদ্বুদ্ধ করতে প্রযুক্তি ব্যবহারে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যেসব এনজিও স্বাস্থ্যসেবা দেয়, তাদের সেবার আগে সিভিল সার্জনকে অবহিত করতে হবে এবং জেলা প্রশাসক বরাবর কপি দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)