ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ফল উৎসব মেলা ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কৃষি অফিসের আয়োজনে ফল উৎসব মেলা ও কৃষি উপকরণের উদ্বোধন করা হয়। এসময় দেশীয় বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো স্টলটি ঘুরে দেখেন ও কৃষি উপকরণ ধানের বীজ ও নারিকেল, তালের চারা কৃষকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।
