নাগদাহ ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভায় শরীফুজ্জামান

জনসম্পৃক্ত রাজনীতির চর্চা অব্যাহত রাখতে হবে

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
নাগদাহ ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভায় শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় নাগদাহ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কুশল বিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘অবৈধ পতিত আওয়ামী লীগ সরকার জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিচার বিভাগের দলীয়করণ, প্রশাসনের ওপর দলীয় নিয়ন্ত্রণ আর ভোটাধিকার হরণ করে তারা প্রমাণ করেছিল- তারা জনগণের সরকার নয়। এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মানুষ এখন জেগে উঠেছে। জনগণের যে সাড়া আমরা গ্রামে-গঞ্জে পাচ্ছি, তাতে স্পষ্ট- আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জণগণের ভরসার সরকারে পরিণত হবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন চাই নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে গণমানুষের অধিকার প্রতিফলিত হবে। তাই আন্দোলনের গতি আরও বাড়াতে হবে। ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রকে আরও শক্তিশালী গড়ে তুলতে রাজপথে থাকতে হবে। সময় খুব বেশি নেই। তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’

জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। ষড়যন্ত্র বা ভয়-ভীতিকে তোয়াক্কা না করে জনসম্পৃক্ত রাজনীতির চর্চা অব্যাহত রাখাতে হবে।’ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  শাহীন আলী। এছাড়াও সভায় ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতা-কর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)