সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

আপলোড তারিখঃ 2025-06-25 ইং
সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সরোজগঞ্জের আটমাইল নবীননগরে এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঝিনাইদহ নারকেলবাড়িয়া জাহাঙ্গীর (২৭) নামের একজন ব্যক্তি গুরুত্ব আহত হয়েছেন। জানা গেছে জাহাঙ্গীর ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে সকালে মোটরসাইকেলে আসছিলেন। তিনি সরোজগঞ্জের আটমাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক গুরুত্ব আঘাত পায়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)