দর্শনায় রেলপথ অবরোধ করে আন্দোলন, বিতর্কে ইউএনও

আপলোড তারিখঃ 2025-06-25 ইং
দর্শনায় রেলপথ অবরোধ করে আন্দোলন, বিতর্কে ইউএনও ছবির ক্যাপশন:

দর্শনা হল্ট স্টেশনে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (আপ) ও চিত্রা এক্সপ্রেস (ডাউন) ট্রেনের স্টপেজের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দর্শনাবাসী ছাত্র-জনতা। এসময় রেল অবরোধ ডেকে ২ ঘণ্টা রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে, বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তবে আন্দোলনকারীদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ না নিয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে মাইকে একটি পত্রিকার নাম ধরে বলেন, ‘এই পত্রিকায় খবর প্রকাশ হলে সমস্যার সমাধান হবে।’ তিনি ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধির নামও উল্লেখ করেন। এতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তার মন্তব্যকে পথভ্রষ্ট বলে প্রত্যাখ্যান করেন।


আন্দোলনকারীদের অনেকে অভিযোগ করে বলেন, ‘তিনি প্রশাসনের কর্মকর্তা, যেখানে দর্শনা শহরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হয়েছেন। অথচ, দায়িত্বশীল এই কর্মকর্তা একটি পত্রিকার নাম উল্লেখ করে বলেছেন, ‘ওই পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সমাধান হবে, যা আমরা মানতে পারি না।’ এছাড়াও তিনি ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আলোচনা না করে কিংবা ট্রেনের নিরাপত্তা নিশ্চিত না করেই দায়িত্বহীনভাবে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ তোলা হয়।


যা আন্দোলনকারীদের বিক্ষোভকে আরও উত্তাল করে তোলে। খবর পেয়ে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে যৌক্তিক দাবি বাস্তবায়নে এক সপ্তাহ সময় চেয়ে নেয়। আন্দোলনকারীরা তা মেনে নিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন।’ এ বিষয়ে জানতে চাইলে ইউএনও তিথি মিত্র বলেন, ‘ওই পত্রিকার প্রতিনিধি আমার পাশেই ছিলেন, তার কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এটাকে অন্যভাবে নেবেন না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)