চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ নিবন্ধকদের সঙ্গে ডিসির মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-06-25 ইং
চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ নিবন্ধকদের সঙ্গে ডিসির মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় কর্মরত সকল নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, তালাক সংক্রান্ত নীতিমালা এবং নিকাহ ও তালাক নিবন্ধন প্রক্রিয়ায় যথাযথ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রেজিস্ট্রারদের আইনানুগভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)