আলমডাঙ্গায় পৌর জামায়াতের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
আলমডাঙ্গায় পৌর জামায়াতের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনের অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো পৌর জামায়াতের কর্মী সমাবেশ। গতকাল সোমবার বেলা ৪টায় আলমডাঙ্গা আদ্বদ্বীন কমপ্লেক্সে এ কর্মী সমাবেশে পৌর জামায়াতের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি বক্তব্যে কর্মীদের ব্যক্তিগত কুরআন অধ্যয়ন, আয়াত মুখস্থ, সাংগঠনিক দায়িত্ব পালনের অগ্রগতি ও গত ছয় মাসে কর্মী-সহযোগী সদস্য বৃদ্ধির খোঁজখবর নেন। পাশাপাশি তিনি স্ব স্ব উদ্যোগে ইয়ানত বৃদ্ধির আহ্বান জানান। উপস্থিত কর্মীরাও স্বেচ্ছায় ইয়ানত বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।


মাওলানা আজিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানবতার কল্যাণ ও দেশ পরিচালনায় জামায়াতের কর্মীদের যোগ্যতা অর্জন করা জরুরি। এজন্য এ বছরের মধ্যেই সবাইকে শপথবান কর্মী, অর্থাৎ রুকন হওয়ার প্রস্তুতি নিতে হবে।’


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু।


সভায় আরও বক্তব্য রাখেন পৌর শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, আশকার আলী, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক সাহিন শাহিদ, মাওলানা হাসমত উল্লাহ, মোশাররফ হোসাইন, নিজাম উদ্দিন, প্রভাষক মোহাম্মদ হানিফ, মাওলানা আশরাফুল আলম, খন্দকার আবদুল্লাহ আল মামুন, ব্যাংকার আব্দুল কুদ্দুস, আতিয়ার রহমান, শামীম রেজা ও আল-আমিন। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাহের আলী এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন। সভাপতির আহ্বানে সব ওয়ার্ডের অগ্রসর কর্মীরাও উপস্থিত হয়ে সাংগঠনিক কাজের অগ্রগতি তুলে ধরেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)