ছবির ক্যাপশন:
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জীবননগর উপজেলার উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এই কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। স্কাউটস পতাকা উত্তোলন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। কাব পতাকা উত্তোলন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার ও উপজেলা রিসোর্স সেন্টারের ট্রেনার। উপজেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের স্কার্ফ পরানো হয়। প্রধান অতিথিকে স্কার্ফ পরিয়ে দেন ইলিয়াস উদ্দীন কেষ এবং অতিথিরা।
এদিকে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা স্কাউট ভবন (কবি নজরুল শিক্ষা মঞ্জিল) মাঠে কাব কার্নিভালের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. খায়রুল ইসলাম দিনব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন করেন।
প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর সদর উপজেলা তেরোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্য মুসলিমা খাতুন প্রার্থনা সংগীত পরিবেশন করেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা স্কাউটসের সম্পাদক আশরাফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কাউটসের জেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কমিশনার শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম,মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।