দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা থানা বিএনপির সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ-উদ-দৌলা টিটন প্রমুখ।

সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের ছাত্রদের সন্ধ্যার পর পড়াশোনার টেবিলে না বসে অযথা বাইরে দোকানে ঘুরাঘুরি, রাতে বিভিন্ন অনৈতিক চিহ্নিত স্পটে বসে আড্ডা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জুন ক্লোজিংয়ের নামে পল্লী বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বিল কষে টাকা নেওয়া, কেরু এন্ড কোংয়ের শ্রমিক নির্বাচন না হওয়া এবং সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। সভাপতির বক্তব্যে এসব সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)