ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় ৬ জন কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেছে ওয়েভ ফাউন্ডেশন। গতকাল সোমবার ওয়েব ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। ওযেভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপি, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার ও জেলা লোকমর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
ওয়েভ ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ জোয়াদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলওয়াতের পর স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। পিকেএসএফের অর্থায়নে ওযেভ ফাউন্ডেশন কৃষি ইউনিটের আওতায় গত পাঁচ বছর ধরে চুয়াডাঙ্গা জেলায় উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর তিনটি ক্যাটাগরি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে ৬ জনকে সম্মাননা দেওয়া হলো।
এবার নিরপাদ সবজি উৎপাদনে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মদনা গ্রামের হাফিজুর রহমান সোহাগ, মাছের পোনা উৎপাদনে কার্পাসডাঙ্গা বয়রা গ্রামের আমির হোসেন, কার্প জাতীয় মাছ মোটা-তাজাকরণে পারকৃষ্ণপুর গ্রামের সুজন কুমার হালদার, ব্লাক বেঙ্গল খাসি ছাগল মোটাতাজা করণে কোষাঘাটা গ্রামের স্বপ্না খাতুন, ভেড়া পালনে কার্পাসডাঙ্গার শিলু মন্ডল সম্মাননা পেয়েছেন।