চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-10-20 ইং
চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আকুন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বিকাল তার নিজ বাড়ী থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, সহকারী পরিদর্শক আকবার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামে অভিযানে যায়। এসময় গ্রামের রহমত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী তাসলিমা বেগম (৪৫) হাতেনাতে গ্রেফতার করে। পরে তাসলিমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)