ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোন মেহেরপুর অঞ্চলের গাংনী ব্রাঞ্চ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, সিএসএস মেহেরপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার আনিছুর রহমান।
মেডিকেল ক্যাম্পে সেবা প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন, ডা. জেবা ফারিহা ঐশী, এম.বি.বি.এস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা)। এসময় অন্যান্যের মধ্যে সিএসএস এর গাংনী ব্রাঞ্চের ম্যানেজার সাইফুর রহমান, অফিস সহকারী সুমন হোসেন, কুষ্টিয়া ট্রমা সেন্টারের সাবেক সিনিয়র স্টাফ নার্স নুসরাত সুলতানা সাথী, সাদ্দাম হোসেন, মাহাফুজুর রহমান ও গণমাধ্যম কর্মীসহ ধানখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক রোগী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ১০ টায় শুরু হয়ে কোনরূপ বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলমান ছিল। নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। এর পূর্বে মেহেরপুর সদর, মুজিবনগর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাতেও অনুরূপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকার গরীব ও অসচ্ছল রোগীরা অনেক খুশি।