সংবাদ সম্মেলনে পাঁকা ঘর ব্যবহার না করার দাবি

ঝিনাইদহে জমি অধিগ্রহণ ছাড়াই সরকারি ভবন নির্মাণের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
সংবাদ সম্মেলনে পাঁকা ঘর ব্যবহার না করার দাবি ছবির ক্যাপশন:
উচ্চ আদালতে চলমান মামলা ও সরকারিভাবে জমি অধিগ্রহণ সম্পন্ন না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। এছাড়া একই দাগের জমি সরকারি আরেকটি প্রতিষ্ঠান ছয় লেন সড়ক করার জন্য অধিগ্রহণ করছে। একই জমি দুই সরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করার বিষয়ে গতকাল সোমবার দুপুর ঝিনাইদহ প্রেসক্লাব সম্মেলন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম।


লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তাদের তিন মালিকের ওয়ারেশসহ ১৭ জনের ১২৪ শতক জমি রয়েছে। যা আমরা মালিকগণ পৃথকভাবে ভোগ দখল করে আসছি। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রেজিস্ট্রি অফিস নির্মাণের জন্য জমির মালিকদের অবগত না করেই এই জমির মধ্যে থেকে ২৪ শতক জমি গোপনে অধিগ্রহণ করেন। এক পর্যায়ে আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে মর্মে চিঠি দিয়ে টাকা গ্রহণের জন্য বলা হয়। তারা এটার প্রতিবাদ করে তৎকালীন জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে গোপনে জমি অধিগ্রহণের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে টাকা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন।


সংবাদ সম্মেলনে বলা হয়, জমির মালিকরা টাকা গ্রহণ না করে আদালতের দারস্থ হন। সেই মামলা এখনও উচ্চ আদালতে চলমান রয়েছে। অথচ জমি অধিগ্রহণ সম্পন্ন ও গ্রেজট প্রকাশ না করেই জমিতে থাকা মার্কেট জোর করে ভেঙ্গে দিয়ে সেখানে সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয়েছে। নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও দলিল লেখক নাসির উদ্দীন জোর করে তাদের মার্কেট ভেঙ্গে গুড়িয়ে দেন। এদিকে এই জমির মধ্যে থেকে প্রায় ১০ শতক ইতোমধ্যে সড়ক বিভাগ অধিগ্রহণ করেছেন। সেই একই জমি থেকে আরেক দফা অধিগ্রহণ করা সম্পূর্ণ আইন বিরোধী।


সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজিস্ট্রি অফিসের জন্য ২৪ শতক জমি অধিগ্রহণ করে তাদের ৩৩ শতক জমি দখল করে নেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর এই ভবনের সকল কার্যক্রম বন্ধ ছিল। সংবাদ সম্মেলনে গেজেট প্রকাশের আগে ব্যক্তি মালিকানাধীন জমিতে পাঁকা ঘর ব্যবহার না করা করার দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)