আলমডাঙ্গায় যুবদলের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
আলমডাঙ্গায় যুবদলের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা শহরের আল-তায়েবা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ও আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য এই মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ, বিরোধী মত দমনে দমন-পীড়ন, গ্রেপ্তার-হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন। উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ। জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের স্টিমরোলার চালিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার- সবকিছু হরণ করা হয়েছে। এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শের দল। যুবদল মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’



এসময় তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ একজন আপসহীন নেতা। এই নেতার কাছে যেতে কোনো নেতা বা কোনো মাধ্যম লাগে না। যেকোনো ব্যক্তি তার নিজ প্রয়োজনে সরাসরি এই নেতার সাথে কথা বলতে পারে। এই নেতা একজন নিরঅহংকারী নেতা। আমাদের সকলের উচিত, ঐক্যবদ্ধভাবে এই নেতার হাতকে শক্তিশালী করা। আপনারা সকলেই এই নেতার জন্য দোয়া করবেন, নেতা যেন সবসময়ই সুখে-দুঃখে আমাদের পাশে থাকতে পারে।’

যুব নেতা শরিফুল ইসলাম শরীফের উপস্থাপনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিমুদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, আসাদুজ্জামান মিণ্টু, যুবনেতা শরীফ, লুলু, হুমায়ুন কবির, আওয়াল কবির, রিলি, ঝণ্টু, নাজিমুদ্দিন, মানিক মিয়াসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)