আলমডাঙ্গায় ছাত্রশিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
আলমডাঙ্গায় ছাত্রশিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ ও দোয়া ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা শহরের লাইলা কনভেনশন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি জেনারেল হাফেজ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অফিস সম্পাদক সজিবুর রহমান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি সাব্বির রহমান, সেক্রেটারি রুহুল আমিন, উপজেলা শাখার সেক্রেটারি খালিদ আহমেদ ও সরকারি কলেজ শাখার অফিস সম্পাদক বায়েজিদ মুন্সি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ছাত্রশিবিরের আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান। আয়োজনে শতাধিক এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পেনসিলসহ বিভিন্ন পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সাফল্য কামনায় দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)