ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতিয়াড়ে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক নামের এক শিশু আহত হয়েছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কামাল মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার সময় আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার ওসমান আলীর ছেলে ফারুক (৬) এলাকার কালাম মিয়ার চাতালের সামনে তার বাবার মুদি দোকানে গিয়েছিল। বাবার দোকান থেকে চুয়াডাঙ্গা মেহেরপুরের মেইন সড়ক পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে আলুকদিয়াগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্তার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাইমা তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন।
