চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

আপলোড তারিখঃ 2017-10-20 ইং
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ পুরাতন মসজিদপাড়ার ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক হাবিবকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ধর্ষিতার পিতা দিনমজুর রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে, অভিযুক্ত হাবিবকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তবে ধর্ষক হাবিবকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৫টার সময় ধর্ষণের শিকার ভিমরুল্লা পুরাতন মসজিদ পাড়ার দিনমজুরের মেয়ে তার সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলা করছিলো। এসময় ছানোয়ার হোসেনের ছেলে হাবিব (২০) তাকে শাজাহানের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয় সে। পরে ধর্ষনের স্বীকার শিশুটি বাড়ি ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে মেয়েটির মা-বাবা গ্রামের কিছু মানুষকে জানায় এর সুষ্ঠু বিচারের জন্য। কিন্তু বিচার না পেয়ে উল্টো ধর্ষণের স্বীকার মেয়েটির পরিবারকে হুমকি ধামকি দিতে শুরু করে হাবিব ও তার লোকজন। পরে গ্রামের লোকজনের পরামর্শে গতকাল বুধবার দিবাগত রাতে মেয়েটির পিতা বাদী হয়ে ধর্ষক হাবিবকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)