জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

ভারতে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-06-23 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গয়েশপুর গ্রামের মো. ইমরান বাবুকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মো. আনোয়ার হোসেন।


এর আগের দিন, শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির একটি দল নতুনপাড়া গ্রামের আমবাগানে অভিযান চালায়। হাবিলদার মো. রমজান আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৭ বোতল মদ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এদিকে, রোববার সকাল ৬টা ৫০ মিনিটে কুসুমপুর বিওপির নিয়মিত টহল চলাকালে বাংলাদেশের অভ্যন্তরে মো. মিজানুর মেম্বারের বাঁশ বাগানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। টহলে নেতৃত্ব দেন হাবিলদার মো. আখতার হোসেন।


একই সময় খোশালপুর বিওপির অধীনস্থ খোশালপুর গ্রামের মো. হাবুর মেহগনি বাগান থেকে আরও ৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী এবং ২ শিশু রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. নুরুজ্জামান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্তে মাদক ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)