আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হয়েছে নতুন ম্যানেজিং কমিটি। কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম নজু।


জানা গেছে, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নানা ভোগান্তির মধ্যে ছিলেন। এ অবস্থায় যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত নির্দেশনার ভিত্তিতে গত ১৫ জুন বিদ্যালয়টিতে অ্যাডহক কমিটির অনুমোদন আসে। নির্দেশনায় উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন- সাধারণ শিক্ষা সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) মুহম্মদ শহীদুল ইসলাম, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) মোশারেফ হোসেন, সদস্য সচিব  বিদ্যালয়ের প্রধান শিক্ষক (আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়)। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)