মহেশপুরে তাঁতীদলের কর্মীসভা

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
মহেশপুরে তাঁতীদলের কর্মীসভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহেশপুর উপজেলা ও পৌর তাঁতীদলের যৌথ আয়োজনে এ কর্মীসভার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারের সঞ্চালনা করেন। মহেশপুর উপজেলা তাঁতীদলের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা তাঁতীদলের সভাপতি মো. আবু তালেব। 


বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও মহেশপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন বিশ্বাস, সহসভাপতি তরফদার মাহমুদ তৌফিক (বিপু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান, পৌর তাঁতীদলের সভাপতি মো. ইনামুল হক।


বক্তারা বলেন, "তাঁতশিল্প আজ ধ্বংসের পথে। খালেদা জিয়ার নেতৃত্বে আবারও গণতন্ত্র ফিরে আসবে, দেশের তাঁতশিল্প ঘুরে দাঁড়াবে।" এছাড়া তাঁতীদের অধিকার, সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয় কর্মী সভায়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)