পাঁচ নিরাপত্তাকর্মী বরখাস্ত; তদন্তে কমিটি

মোবারকগঞ্জ চিনিকলে স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
পাঁচ নিরাপত্তাকর্মী বরখাস্ত; তদন্তে কমিটি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ১৬ জুন দিবাগত রাতে মিলের সিসিটিভি ফুটেজে পাঁচ নিরাপত্তাকর্মীকে মিলের স্বার্থবিরোধী কাজে জড়িত দেখা যায়। এরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হিসাব বিভাগের ব্যবস্থাপক রাজ প্রতীম ভৌমিক। সদস্যরা হলেন যন্ত্র কৌশল বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম ও পরিবহন ব্যবস্থাপক মো. রায়সুল ইসলাম।

এ ঘটনায় চুক্তিভিত্তিক হাবিলদার ঠান্ডু মিয়া ও প্রহরী সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান মুশা এবং মো. গোলাম রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিনিকল সূত্র জানায়, ওই রাতে মোটরসাইকেলে কয়েকটি ব্যাগ মিলের বাইরে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে ব্যাগে যানবাহনের তেলজাতীয় কিছু ছিল। তারা দীর্ঘদিন ধরে এই কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘তারা সবাই দৈনিক হাজিরায় নিয়োজিত ছিলেন। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তারা মিলের সব কার্যক্রম থেকে বিরত থাকবেন। প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)