মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জুলেখা খাতুন (৪৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেলটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন জগন্নাথপুর গ্রামের কলম আলীর স্ত্রী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে খালিশপুর বাজার থেকে ইজিবাইকযোগে নিজ গ্রামে ফিরছিলেন গৃহবধূ জুলেখা খাতুন। কোটচাঁদপুর-জীবননগর সড়কের জগন্নাথপুর ব্রিজের কাছে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম রেজা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করছেন। 


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত করা হবে কি না, তা নিহতের পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)