চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হকপাড়ার বাইতুর রহমান জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি শরীফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘পৃথিবীর কোনো নেতাকে আমরা আদর্শ মানি না, আমরা আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করি। কারণ, সেই আদর্শই উত্তম ও নির্ভুল। আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ চাই, এজন্য দরকার রাসূলের আদর্শ অনুসরণ। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করছে।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, পৌর কর্ম পরিষদ সদস্য হাফেজ ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনসহ অন্যান্য দায়িত্বশীলরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)