বিশেষ সম্মাননা পেলেন আলমডাঙ্গার কবি জামিরুল খান

আপলোড তারিখঃ 2025-06-21 ইং
বিশেষ সম্মাননা পেলেন আলমডাঙ্গার কবি জামিরুল খান ছবির ক্যাপশন:

সাহিত্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও ক্রেস্ট পেলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কবি, শিক্ষক ও পরিবেশবিদ এম. জামিরুল ইসলাম খান জামিল। গতকাল শুক্রবার বেলা তিনটায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে ‘নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর মিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক প্রফেসর আব্দুল মান্নান, খুলনা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রফিকুল ইসলাম, মিনা আজিজুর রহমান, সৈয়দ আশরাফ আলী, তাসরিনা বেগম এবং ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আবু আসলাম বাবু। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিমুল ও আশরাফুল আলম। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ছয়জন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-আলমডাঙ্গার এম. জামিরুল ইসলাম খান জামিল, কুষ্টিয়ার শেখ আক্তার, খুলনার প্রফেসর ড. সন্দীপক মল্লিক, আজাদুল হক আজাদ এবং সেবাব্রত সিংহ।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন এম. জামিরুল ইসলাম খান জামিল, সরদার আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন শেষে কেক কেটে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)