বিভিন্ন মাদক উদ্ধার, ১৩ বাংলাদেশি আটক

মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-06-21 ইং
বিভিন্ন মাদক উদ্ধার, ১৩ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে ভারতীয় মাদক ও অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে। গতকাল শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ৫৮ বিজিবি’র অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চালানো পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার এবং নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপি’র আওতায় নতুনপাড়া গ্রামের একটি আম বাগানে হাবিলদার রমজান আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। এরআগে ৫টার দিকে খোসালপুর বিওপি এলাকার খোশালপুর গ্রামে হাবিলদার গোলাম মাওলার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার  হয়। সকাল ৬টার দিকে শ্রীনাথপুর বিওপির চাপাতলা গ্রামে নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারতে গমনকালে আটক হন দুই নারী। সাড়ে ৮টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে একজন পুরুষ ও দুই নারীসহ আরও তিনজন ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়। এছাড়াও, বেলা ১১টার দিকে পলিয়ানপুর বিওপির আওতায় সরকারবাড়ি মোড় থেকে আরও দুই নারীকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করে টহল দল। এছাড়াও, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে। বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ বটতলা মোড় এলাকা থেকে চার পুরুষ ও দুই শিশুসহ মোট ছয়জনকে অভিযান চালিয়ে আটক করে বিজিবি।


শুক্রবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)