ছবির ক্যাপশন:
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মাঝেও যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, এই লক্ষ্য নিয়ে জীবননগরের আন্দুলবাড়ীয়া কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির সদস্যসচিব এসএম এনায়েতুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই কমিটির অন্যতম সদস্য, শাহাপুর গ্রামের কৃতী সন্তান এবং আর্গন এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্গন এনিমেল হেলথ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান লিটন, কলেজের শিক্ষক প্রতিনিধি এমাজ উদ্দীন আহমেদ মিল্টন ও জীববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের আলমগীর কবির, অর্থনীতি বিভাগের বাবুল হোসেন মুকুল, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবীব, পৌরনীতি বিভাগের জামিল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের আবুল খায়ের, ব্যবস্থাপনা বিভাগের আসমা খাতুন, যুক্তিবিদ্যা বিভাগের সাইউল হক, রসায়ন বিভাগের শরিফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের আবুল বাসার এবং আইসিটি বিভাগের গোলাম মোক্তাদির মুক্তি।
অফিস স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক, তানিয়া খাতুন, ল্যাব সহকারী এস এম নাসিম উদ্দীন এবং কলেজের অফিস সহায়ক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। সভা শেষে কলেজের ২৬ জন প্রভাষক ও কর্মকর্তা-কর্মচারীদের হাতে উন্নত মানের ছাতা তুলে দেন অতিথিরা।
