মহেশপুরে সাবেক এমপির শ্যালকের জালিয়াতি

জাল স্বাক্ষরে জামিনদার করে দুই শিক্ষককে ফেলেছেন বিপাকে

আপলোড তারিখঃ 2025-06-20 ইং
মহেশপুরে সাবেক এমপির শ্যালকের জালিয়াতি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের ছবি, ভোটার আইডি ও স্বাক্ষর জাল করে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে পলাতক হয়েছেন কামরুজ্জামান সাচ্চু নামের এক শিক্ষক। অভিযোগ উঠেছে, তিনি ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের শ্যালক। জানা গেছে, ২০২২ সালে হাট খালিশপুর রূপালী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন সাচ্চু। ব্যাংকের জামিনদার (গ্রান্টার) করা হয় ওই বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম ও নাসরিন আক্তারকে। অথচ তাদের স্বাক্ষর, ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হলেও বিষয়টি তারা জানতেন না বলে দাবি করেন।


শিক্ষক আরিফুল ইসলাম জানান, কামরুজ্জামান সাচ্চু দীর্ঘ ১৫ বছর ধরে স্কুলে না গিয়েই বেতন তুলতেন। তার বিরুদ্ধে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তার স্বাক্ষর জাল করে জামিনদার করা হয়েছে। তিনি এই ঋণের বিষয়ে জানতেন না। অন্য শিক্ষকা নাসরিন আক্তার বলেন, ‘আমাদের স্বাক্ষর ও তথ্য চুরি করে ব্যাংক থেকে ঋণ নেন সাচ্চু। জানতে পেরেছি, রূপালী ব্যাংকের এক কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় এ কাজ করেছেন তিনি। আমাদের স্বাক্ষরের সঙ্গে ওই কাগজের স্বাক্ষরের কোনো মিল নেই।’ এখন ব্যাংক থেকে বেতন আটকে দেয়ায় আমারা পরিবার নিয়ে বিপাকে পড়েছি।’


ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার জানান, তিনি ঢাকায় রয়েছেন এবং ঘটনাটি সম্পর্কে শুনেছেন। তিনি বলেন, ‘শিক্ষকদ্বয়ের সঙ্গে অবিচার হচ্ছে। এভাবে তাদের স্বাক্ষর জাল করা অনুচিত। এখন তারা ভোগান্তিতে পড়েছেন।’


এদিকে ব্যাংকের পক্ষ থেকে শিক্ষকদ্বয়ের বেতন তিন মাস ধরে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে রূপালী ব্যাংক খালিশপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তুহিন আলী বলেন, ‘ঋণগ্রহীতা কামরুজ্জামান চাকরি ছেড়ে পালিয়েছেন, ঋণ শোধ করেননি। ফলে নিয়ম অনুযায়ী গ্রান্টারদের বেতন আটকে রাখা হয়েছে। তবে তারা যদি প্রমাণ করতে পারেন যে, স্বাক্ষর তাদের নয়, তাদের স্বাক্ষর জাল করা হয়েছে, তাহলে তারা ঋণ দায় থেকে অব্যাহতি পাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)