আলমডাঙ্গায় বিষপান করে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-10-20 ইং
আলমডাঙ্গায় বিষপান করে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আকবার মালিথার ছেলে হেলাল উদ্দীন (২৬) গত বুধবার বেলা ৪টার দিকে বিষপান করে। তার স্বজনরা বিষয়টি বুঝতে পেরে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা গিয়ে চিকিৎসা দেয়। পরে তাকে বাড়িতে নেয়া হলে ভোর রাত ৪টার দিকে মারা যায়। স্থানীয় একটি সুত্র জানিয়েছে, নিহত হেলালের সাথে একই গ্রামের এক প্রতিবন্ধীর স্ত্রীর পরকিয়া প্রেমের সম্পর্ক ছিলো। এই সম্পর্কের কারণে ঘটনার দিন স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এরই জেরে সে অভিমানে বিষপান করে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)