এনসিপি চুয়াডাঙ্গা জেলা সমন্বয় কমিটির কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-06-20 ইং
এনসিপি চুয়াডাঙ্গা জেলা সমন্বয় কমিটির কর্মসূচি ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্র নিদেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা সমন্বয় কমিটির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব ও যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন জোয়ার্দ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নূরে আরাফাত হিরণ, আব্দুল্লাহ আল মামুন, তন্ময় ইসলাম তুহিনসহ পৌর ও সদর উপজেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বলেন, ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যতই বাধা আসুক তার মোকাবিলার জন্য ছাত্র জনতা সাথে নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।’ 

যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমার দাবি জানিয়ে বলেন, ‘পূর্বশর্ত অনুযায়ী ২৪ এর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিয়ে প্রত্যেক নিহত ও আহতদের সনদ দিতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)