চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে লিখিত পরীক্ষা আজ

৩৯টি পদের বিপরীতে ১৩ হাজারের বেশি প্রার্থী

আপলোড তারিখঃ 2025-06-20 ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে লিখিত পরীক্ষা আজ ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। জেলার সদর ও দামুড়হুদা উপজেলার ১৯টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৯টি শূন্য পদে নিয়োগের বিপরীতে ১৩ হাজার ৬৬৮ জন চাকরি প্রার্থী অংশ নিচ্ছেন। ফলে প্রতি একটি পদের জন্য প্রতিযোগিতা করছেন ৩৫০ জনেরও বেশি পরীক্ষার্থী।


জানা গেছে, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের জন্য ২০১৮, ২০২৪ ও ২০২৫ সালে মোট তিন দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ তিন দফায় অনলাইনে আবেদনকারীদের জন্য আজ ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়গুলো হলো: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।



নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালনার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘নিয়োগে মেধাই হবে একমাত্র মানদণ্ড। কোনো ধরনের তদবির কিংবা অনৈতিক প্রভাবের চেষ্টা করলে সেটি চাকরির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কেউ অনিয়মে জড়ালে তাকে আইনের আওতায় আনা হবে।’ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে এ পর্যন্ত অনলাইনে আবেদন ফি বাবদ ১১২ টাকা করে নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)