ছবির ক্যাপশন:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দামুড়হুদা উপজেলা খুলনা বিভাগে প্রথম হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার সচিবকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা প্রশাসনের অফিস রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র উপস্থিত থেকে তাদের স্মারকলিপি প্রদান করেন।
খুলনা বিভাগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। মে ২০২৫ মাসের পারফরম্যান্স বিবেচনায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল থেকে প্রকাশিত সেরা ১০ জন ইউএনওর তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেন।
গত ৪ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনওদের ছবিসহ তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন দামুড়হুদার ইউএনও তিথি মিত্র, যা পুরো চুয়াডাঙ্গা জেলার জন্য একটি গর্বের বিষয়, আর দামুড়হুদা উপজেলাবাসীর জন্য চরম আনন্দের। সেই উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, নতিপোতা ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব শাহাবুবুর রহমান, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সচিব নুরজাহান খাতুন, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, নাটুদা ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন ও দর্শনা পৌরসভার সচিব মেহেদী হাসান।
