ঝিনাইদহে গণশোভাযাত্রায় গণঅধিকার পরিষদের সম্পাদক

‘হাসিনা পালালেও ফ্যাসিবাদ গেছে না’

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
ঝিনাইদহে গণশোভাযাত্রায় গণঅধিকার পরিষদের সম্পাদক ছবির ক্যাপশন:

‘ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখনো দেশে টিকে আছে’- বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থা যতদিন বহাল থাকবে, ততদিন দেশে শান্তি ফিরবে না।’ গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহে এক গণশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনে নিয়োজিত তার ফ্যাসিস্ট ডিসি-এসপিরা ১৪, ১৮ ও ২৪ সালে ভোটারবিহীন নির্বাচন করে সংসদকে প্রহসনে পরিণত করেছে। এখনো তারাই বহাল।’ তিনি আরও অভিযোগ করেন, ‘সরকারি কর্মকর্তাদের একটি অংশ এখনও আন্দোলন ঠেকাতে ষড়যন্ত্র করছে। এসবের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

শোভাযাত্রাটি শহরের সিটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে হরিণাকুণ্ডুর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আরাপপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)