ঝিনাইদহে ছাদ থেকে পড়ে অ্যাকাউন্টস অফিসার শুকুমারের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
ঝিনাইদহে ছাদ থেকে পড়ে অ্যাকাউন্টস অফিসার শুকুমারের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহে তিনতলা ছাদ থেকে পড়ে ঝিনাইদহ জেলা অ্যাকাউন্টেন্ট অফিসের সাবেক অ্যাকাউন্টস অফিসার শুকুমার (৬৩) মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে শহরের কাঁঠালবাগান এলাকার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শুকুমার নিজ বাড়ির তিনতলার ছাদে উঠে পাশে থাকা আমগাছ থেকে বাঁশের লগি দিয়ে আম পাড়ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। মুখ থুবড়ে পড়ায় মুখমণ্ডলে গুরুতর ফ্র্যাকচার হয় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এদিকে, হাসপাতাল থেকে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শুকুমার ঝিনাইদহ এজি অফিসে অডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সুপার পদে পদোন্নতি পান এবং সর্বশেষ অ্যাকাউন্টস অফিসার হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি অবসরে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)